জাত পরিচিতি
জাত পরিচিতি
এ দেশে এখন মৌসুমে ও
অমৌসুমে প্রচুর পরিমাণে টমেটো চাষ হচ্ছে। শুধু আমাদের দেশেই নয়, সারা
বিশ্বেই সবজি ফসলের মধ্যে আলু ও মিষ্টি আলুর পরেই সবচে বেশি উৎপাদিত হয়
টমেটো। কেননা টমেটো একটি অত্যন- পুষ্টিসমৃদ্ধ সবজি। কাঁচা ও পাকা উভয়
টমেটোই দেহের জন্য উপকারী। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বেশ কিছু টমেটোর জাত
উদ্ভাবন করেছে যেগুলো অমৌসুমেও ফলে। এছাড়া কিছু হাইব্রিড জাত এ দেশে আসাতে
সারা বছরই এখন টমেটো হচ্ছে। তবে দেশেও বেশ কিছু আধুনিক উচ্চফলনশীল জাতের
টমেটো উদ্ভাবন করা হয়েছে যেগুলো ভাল ফলন দিচ্ছে। সব মিলিয়ে এ দেশে এখন
পঞ্চাশের ওপরে টমেটোর জাত চাষ হচ্ছে। বলা বাহুল্য, এর বেশির ভাগই
হাইব্রিড। অমৌসুমে ভাল ফল দেয়ার জন্য দিন দিন বিভিন্ন হাইব্রিড জাতের
টমেটো চাষের জনপ্রিয়তা বাড়ছে। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে দিনাজপুর,
ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে গ্রীষ্মকালে টমেটো চাষের প্রবণতা বেড়েছে। কোন জাত চাষ
করে লাভ বেশি হবে সে বিষয়টা এখন নির্ভর করছে মৌসুম ও বাজার দরের ওপর। তবে
ভরা মৌসুমের চেয়ে আগাম বা নাবিতে এবং গ্রীষ্মকালে টমেটো চাষ করে বেশি লাভ
করা সম্ভব।
মৌসুম অনুযায়ী এ দেশে চাষযোগ্য টমেটো জাতসমূহকে মোটামুটিভাবে নিম্নলিখিত শ্রেণীসমূহে ভাগ করা যেতে পারে-
আগাম জাত - এসব জাত শীতকালেই হয়, তবে আগাম ফলে। আগাম জাতসমূহের বীজ বপন করা
হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাসে। আগাম জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল বারি
টমেটো ৪, বারি টমেটো ৫, রোমা ভিএফ, রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে,
ডেল্টা এফ ১, উন্নয়ন এফ ১, পুষারুবী, নিউ রূপালী এফ ১ ইত্যাদি।
ভরা মৌসুমী জাত - শীতকালে স্বাভাবিক সময়েই এসব জাতের গাছে ফল ধরে।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে বীজ বুনে অক্টোবর-নভেম্বরে এসব জাতের টমেটোর চারা
রোপণ করা হয়। অধিকাংশ জাতই শীতকালে ফলে। এসব জাতের মধ্য থেকে মানিক, রতন,
বারি টমেটো ৩, বারি টমেটো ৬, বারি টমেটো ৭, বারি টমেটো ৯, বাহার, মহুয়া
ইত্যাদি জাতকে বেছে নেয়া যেতে পারে।
নাবি শীত মৌসুমী জাত - এসব জাতের বীজ বুনতে হয় জানুয়ারিতে, ফল পাওয়া যায়
মার্চ-এপ্রিল পর্যন-। বাহার, রোমা ভিএফ, রাজা, সুরক্ষা ইত্যাদি জাত নাবি
চাষের জন্য ভাল।
সারা বছর চাষের উপযোগি জাত- বছরের যে কোন সময় টমেটোর বীজ বুনলে চারা ও
সেসব চারা লাগালে গাছ হয় সত্য, এমনকি সেসব গাছে ফুলও আসে। কিন্তু সব জাতের
গাছে ফল ধরে না। এজন্য সারা বছর চাষের উপযোগি জাত যেমন বারি টমেটো ৬
(চৈতী) চাষ করা যায়।
মনত্মব্য
Tapan Kumar Paul wrote...
I am realy very glad to see all informations including technology in this web site and special thanks to ais and the present government for this good initiatives and I do believe that this sorts of good job will be continued.

krishok humayun kabir himu wrote...

আপনার মতামত লিখুন