
নাগরিক সম্পদ
১. কৃষি তথ্য সার্ভিস-এর সিটিজেন চার্টার
কৃষি তথ্য সার্ভিস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টি সমৃদ্ধ করে তোলা তথা জনগণের খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র বিমোচনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে দৃঢ়প্রতৃজ্ঞ।
আমাদের সেবাসমূহ/কার্যাবলী
-
- কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। এর মূল কাজ হলো কৃষি বিষয়ক তথ্য প্রচার ও প্রকাশনা।
- কৃষির আধুনিক লাগসই প্রযুক্তি সহজ, সরল ও সাবলীল ভাষায় কৃষকদের কাছে মানসম্মত তথ্য সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব হলো কৃষি তথ্য সার্ভিস-এর কাজ।
- কৃষি তথ্য সার্ভিস দু’টি মূল ধারায় কাজ করে থাকে যথা: ক) প্রিন্ট মিডিয়া ও খ) ইলেকট্রনিক মিডিয়া।
ক. প্রিন্ট মিডিয়া
- বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় কৃষকের করণীয় বিষয়ে গণমাধ্যমে প্রচারণা;
- কৃষিকথা, সমপ্রসারণ বার্তা, ফোল্ডার, লিফলেট, বুকলেট, পোস্টার, বিজ্ঞাপন, কৃষি ডাইরি প্রকাশনা;
- জাতীয় ও আনত্মর্জাতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
খ. ইলেকট্রনিক মিডিয়া
- জাতীয় দুযোর্গ মোকাবেলায় দ্রম্নত টেলপ, বিজ্ঞাপন, টক শো, ফিলার নির্মাণ ও প্রদর্শনের ব্যবস্থা;
- বেতার কৃষি কার্যক্রম সমপ্রচার;
- টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান;
- কৃষি সংবাদ প্রচার;
- কৃষি প্রামাণ্য চিত্র প্রদর্শনী;
- ভিডিও প্রদর্শনী ইত্যাদি;
- বেসরকারি চ্যানেলে কৃষি কার্যক্রম প্রচার।
